৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় শোক দিবসে উপলক্ষেরাজশাহী জেলা পরিষদের হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় শোক দিবসে উপলক্ষেরাজশাহী জেলা পরিষদের হুইল চেয়ার বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির ধারাবাহিকতায় শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ কালে মীর ইকবাল বলেন, আমি জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আমি সূযোগ পেলে আবারো আপনাদের মত প্রতিবন্ধী মানুষের জন্য সহায়তা নিয়ে আসবো। আপনারা জানেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের ১৮ জন সদস্য শহিদ হয়েছিলেন। আপনারা বঙ্গবন্ধু সহ সকল শহিদের জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরাও আপনাদের পাশে থাকতে পারবো। তাই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করবেন।   হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-২ সুলতানা পারভীন রিনা, প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, উপ-সহকারী প্রকৌশলী আলিফ আলী, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন