৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বিএনপি-জামায়াতের সিরিজ বোমা হামলার দিন দেশবাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারা একই সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে। তারা দেশবাসীর শত্রু। দেশজুড়ে বোমা হামলা চালিয়ে দেশের মানুষকে হত্যা করতে চেয়েছিল। ১৫ আগস্ট যে ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মাম ভাবে হত্যা করে সে ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়। পুরো আগস্ট মাস বিএনপি-জামায়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর হামলা অব্যাহত রাখে। সিরিজ বোমা হামলা চালিয়ে তারা একটি কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করে। জনগণ তাদের উচিৎ জবাব দিয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটিয়ে বিএনপি-জামায়াতকে চরম শিক্ষা দিতে হবে। দেশ আওয়ামী লীগের হাতে নিরাপদ রয়েছে। আসন্ন নির্বাচন ঘিরে আবারও দেশব্যাপি বিশৃংখলায় মেতে উঠেছে বিএনপি-জামায়াত চক্র। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে এসব কথা বলেন তিনি।  উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীরেগ সভাপতি মহসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, সদস্য সাজ্জাদ হোসেন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, সাবেক ছাত্রলীগ নেতা নাইম আদনান, জহুরুল ইসলাম, নাদিরুজ্জামান মিলন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন