নগরীতে বিভিন্ন অপরাধে ৪১ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
গত মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪১
জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২০ জন, রাজপাড়া থানা-৩
জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন,
বেলপুকুর থানা-১ জন, শাহ্মখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা
থানা-২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১০ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন
ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৭ জনকে
গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০০ গ্রাম
গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া
হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
