স্টাফ রিপোর্টার
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সূর্যোদয়ের সাথে সাথে কুমাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল হয়। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকালে নিউ গভ: ডিগ্রি কলেজের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। পরে সিএন্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুড়ালে প্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এছাড়াও রাজশাহী জেল প্রশাসনসহ বিভিন্ন দপ্তর জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দুপুরে মানবভোজ বিতরণ ও মাইকযোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
মহানগর আওয়ামী লীগ
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচী সমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ১০.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল শুরুর পূর্বে এক মিনিট নিরবতা পালন করা হয়। বেলা ১টায় দলীয় কার্যালয়ে মানবভোজ বিতরণ করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবুল কাশেম। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহীন আকতার রেণী। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু। এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা: তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু প্রমুখ।
রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে শোক র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এদিন সকাল ১০টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তাবৃন্দ-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এর আগে নিউ গভঃ ডিগ্রী কলেজ হতে একটি শোকর্যালি বের হয়ে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড মোঃ কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, শিরিন আরা খাতুন, মাজেদা বেগম, ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম, সুলতানা আহমেদ সাগরিকা, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমির আহম্মেদ মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে এগারটায় নগর ভবন সিটিহল সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন।
বৃক্ষরোপণ কর্মসূচি : ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সপুরা বিসিক এলাকার রাস্তার আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন
তথ্য বিবরণী: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সভায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিভাগীয় কমিশনার বলেন, আজকে আমরা যে দিবস পালন করতে এসেছি এর অতীত ছিল অনেক নির্মম এবং নিষ্ঠুর। ৭৫’র এই দিনে ভোরবেলা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়, এমন কি তাঁর ১০ বছরের ছেলে রাসেলকেও হত্যা করে ঘাতকেরাÑ এই ঘটনা পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ সুপার মো: সাইদুর রহমান আলোচনা সভায় বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার। এর আগে নগরীর বঙ্গবন্ধু চত্বরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি শোক র্যালি বঙ্গবন্ধু চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
রাজশাহী শিক্ষা বোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট ২০২৩ ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং বাদ ফজর লক্ষীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর দ্বারা কোরআনখানির মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদতবরণকারী বঙ্গমাতাসহ তাঁর পরিবারের অন্য শহিদ সদস্যদের সম্মানার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সকাল ১০.৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে “জাতীয় শোক দিবস-২০২৩” উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র সচিব জনাব মোঃ হুমায়ূন কবীর, বিদ্যালয় পরিদর্শক জনাব মহাঃ জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোঃ বাদশা হোসেন, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহাঃ হুমায়ূন কবীর।

রুয়েট
প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার (১৫ আগস্ট) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় শোকের প্রতীক কালোব্যাজ ধারণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় রুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এর নেতৃত্বে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, বঙ্গবন্ধু পরিষদ, রুয়েট এর সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগ, দপ্তর, শাখা প্রধানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।
রামেবি
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে রামেবির কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একইসঙ্গে সেদিন (১৫ আগস্ট) শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রামেবির কর্মসূচিতে ছিল সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করা হয়। এরপর সকাল ০৯ টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, সহকারী-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: আমীর হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা: আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, সহকারী রেজিস্ট্রার মো: রাসেদুল ইসলাম।
রাজশাহী কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২৩ উপলক্ষ্যে রাজশাহী কলেজে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বিভাগ পর্যায়ে হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। ০৭ আগস্ট হতে ০৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভাগভিত্তিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ০৮.০০টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক-র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনসমূহ এবং সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত সামাজিক স্কুলের পথশিশু শিক্ষার্থীরা র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে। এরপর সকাল ৯:৩০ টায় রাজশাহী কলেজের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ইউনিট, রেঞ্জার ইউনিট ও রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। সকাল ৯:৪৫ টায় কলেজ কেন্দ্রীয় লাইব্রেরির সামনের চত্বরে রাজশাহী কলেজ বাঁধন ইউনিট কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। অতঃপর সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু ও বাঙালির আত্মপরিচয়’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ওয়ার্কার্স পার্টি
প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাস প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে মন্তব্য করেছেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিতে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি অধ্যাপক তসলিমা খাতুন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, সিরাজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, যুবমত্রৈীর মহানগরের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাকাব প্রধান কার্যালয়ে সকাল ৯:১৫টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মাহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; এসইসিপি; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর পূর্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সূর্যদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এ অংশগ্রহণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু অঙ্গনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও ব্যাংক ভবন চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়াও প্রধান কার্যালয়ের মসজিদে সকাল ৯টায় পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয় এবং পরবর্তীতে সকাল ১১টায় রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল এর ভার্চুয়ালী অংশগ্রহণে জাতির পিতার জীবনচরিত, আদর্শ, দর্শন ইত্যাদির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ডাক কর্মচারী ইউনিয়ন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) রাজশাহী জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জিপিও’র মেইল শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদেও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জিপিও’র প্রধান ফটকের সামনে দরিদ্র ও পথচারিদের মাঝে খাবার বিতরণ করাসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল। এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, সহ-সভাপতি আব্দুস সালাম, রাশেদুজ্জামান রাশেদ, সেলিম রেজা বাইরন, শরিফুল ইসলাম সাগর, মনোয়ার হোসেন, আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা শাখার উপদেষ্টা মাহাবুবুল আলম, সভাপতি নিয়ামত হোসেন রনি ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ সহ অন্যান্য নেত্রীবৃন্দ ও সদস্যরা।

রাজশাহী মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন” উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ০৮:৪৫ টায় কলেজের সকল শিক্ষক এবং কর্মচারি কালোব্যাজ ধারণ করেন। সকাল ০৯:০০ টায় শোক র্যালি এবং ০৯:৩০ টায় কলেজ চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ০১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা প্রধান অতিথিকে নিয়ে বঙ্গবন্ধুর উপরে চিত্র প্রদর্শনী ও শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। সার্বিক সমন্বয়ক হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক ও কর্মচারিবৃন্দ। আলোচকগণ তাদের আলোচনায় জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন এবং বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, রাজনৈতিক জীবন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে তাঁর দিক নির্দেশনা, মুক্তিযুদ্ধে ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতি ও দেশ গঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। এরপর “১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন” উপলক্ষে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

জেলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পরিষদ। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সিএন্ডবি মোড় এলাকায় এবং জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আজ অপরিমেয় শোকাহত চিত্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাহাদাৎ বরণকারী তার পরিবার-পরিজনকে। এই দিনে আমি পরম করুণাময় আল্লাহর দরবারে জাতির জনক এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাইনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রাজশাহী চেম্বার
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দিনব্যাপি কুরআন খতম, দোয়া এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ এর সম্মানিত সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী জনাব শাহীন আকতার রেনী। দুপুর ১.৪৫ মিনিটে দোয়া অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে দরিদ্র ও অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এবং আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ শাহাদৎ হোসেন, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাবেক পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান, এম শরীফ এবং রাজশাহী ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ রবিউল ইসলাম সরকার, চেম্বার সচিবালয়ের সচিব জনাব মোঃ মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিনসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রেশম উন্নয়ন বোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে জাতীয় শোক দিবসে গৃহীত কর্মসূচির সূচনা করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় জনাব ড. এম. এ মান্নান, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বোর্ড প্রধান কার্যালয় চত্ত্বরে বৃক্ষরোপণ করা হয়। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট, রাজশাহীর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (উৎপাদন ও বিপণন) মোছা: নাছিমা খাতুন, পরিচালক (সম্প্রসারণ) ্ও পরিচালক (প্রশাসন) অ:দা: মোহাম্মদ এমদাদুল বারী, পরিচালক(গবেষণা ও প্রশিক্ষণ) মো: মামুনুর রশিদ, সিবিএ সভাপতি মো: আবু সেলিম বক্তব্য দেন।

নওগাঁ
আককাস আলী : নওগাঁয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সুরেন্দ্র নাথ চক্রবর্তী সরেন, সাবেক বীরমুক্তিযোদ্ধা এনামুল কবীর,সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম, আনোয়ার হোসেন হেলাল,ব্যাষ্টার জলিল জন,জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ইউএনও আবু হাসান, আলপনা ইয়াসমিন, সঞ্চিতা বিশ্বাস, ওসি মোজাফ্ফর হোসেন,তারেকুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগপরিবার, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, সোনালী ব্যাংকসহ অন্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্ব স্ব জেলা ও উপজেলা আ’লীগের উদ্যোগে শোক র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এবং বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের ও সকল শহীদদের রুহের মাগফিরাত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আলোচনা সভা ও যুবকদের মধ্যে যুব ঋণের চেক প্রদান সহ পুরুস্কার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী,উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন,নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহামান মতি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর প্রমুখ। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে লালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, ক্লাব নানামুখী কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগ শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করে। সকাল ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মহিলা আওয়ামী লীগ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদসহ অঙ্গ সহযোগি সংগঠন। পুষ্পমাল্য অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভা, পুরস্কার-ঋণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
গোমস্তাপুর
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। মঙ্গলবার (১৫ই আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী, গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক মিছিল, আলোচনা সভা, দোয়া খায়ের ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।