রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), রাজশাহী কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), রাজশাহী কার্যালয় এর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক পতাকা উত্তোলন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), রাজশাহী কার্যালয় এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ আসিফ রেহমান এবং রাজশাহী সার্কেল-৩, বিভাগ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
