দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আরএমপি’র বিশেষ সতর্কবার্তা
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অপরাধী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গত ১৪ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ, ঢাকায় হৃদরোগ জনিত কারণে মৃত্যুবরণ করেন। উক্ত মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী বা দল যেকোনো ধরনের অপ-প্রচার, অনাসৃষ্টি, বিশৃঙ্খলা, আইন-শৃঙ্খলার অবনতি বা জানমালের নিরাপত্তা বিঘ্নিত অথবা বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ উক্ত অপরাধসমূহ কঠোর হস্তে প্রতিরোধ ও দমন করবে।-আরএমপি নিউজ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
