রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী এসোসিয়েশন সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও জীবন দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর মো. নুরল আলম এবং বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
