বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

চিনি ভেবে তেলাপোকা মারার ওষুধ খেয়ে মৃত্যু

Paris
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস

রাজধানীর মিরপুর কল্যাণপুরের একটি বাসায় চিনি মনে করে তেলাপোকা মারার ওষুধ খেয়ে পূর্ণা বৃন্দা পাল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত পূর্ণার বাবা বিদ্যুৎ কুমার পাল পুলিশকে জানান, তার বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলায়। পরিবার নিয়ে বর্তমানে কল্যাণপুরের ২ নম্বর রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। তিনি বলেন, গত ১১ আগস্ট বিকেলে পূর্ণা ও তার ছোট বোন শানুন্দা দেবজানী পাল (৯) বাসায় বসে টিভি দেখছিল আর তাদের মা মল্লিকা রানী মদক রান্না করছিল। এ সময় বাসায় থাকা তেলাপোকা মারার ওষুধ চিনি মনে করে খেয়ে ফেলে পূর্ণা এবং ওই অবস্থাতেই টিভি দেখতে থাকে। একপর্যায়ে সে অসুস্থ অনুভব করলে চিৎকার শুরু করে। তখন তার মা রান্না ঘর থেকে এসে তাকে এই অবস্থায় দেখতে পেয়ে আমাকে ফোনে বিষয়টি জানায়। আমি দ্রুত বাসায় গিয়ে পূর্ণাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করি। ১২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চিনি মনে করে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


আরোও অন্যান্য খবর
Paris