৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে লাম্পিস্কিন ডিজি রোগে আক্রান্ত হয়ে গরুর মৃত্যু

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে লাম্পিস্কিন ডিজি রোগে আক্রান্ত হয়ে গরুর মৃত্যু
বিজ্ঞাপন

তানোর থেকে প্রতিনিধি

রাজশাহীর তানোরে লাম্পি স্কিনডিজি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। চিকিৎসা করেও হচ্ছে না প্রতিকার। ফলে লাম্পি স্কিনডিজি রোগের প্রর্দুরভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন  খামারীরা। রোববার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কামারগাঁ উত্তরপাড়াগ্রামে ঘটে গরু মৃত্যুর ঘটনাটি। এতে করে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের জোরালো তদারকির দাবি খামারিদের। তবে প্রাণী সম্পদ দপ্তরের দাবি অন্য এলাকার চেয়ে এউপজেলায় অনেক কম আক্রান্ত গরু।

জানা গেছে, বেশকিছু দিন ধরে লাম্পি স্কীনডিজি রোগে আক্রান্ত হয়ে ছিল গরুর বাছুরটি। এঅবস্থায় গতকাল রোববার উপজেলার কামারগাঁ ইউনিয়ন(ইউপির) কামারগাঁ উপর পাড়া গ্রামের খামারী সাদ্দাম হোসেনের  সাত মাসের আইড়া  মারা গেছে। সাদ্দাম হোসেন জানান, প্রায় ১০দিন ধরে তার একটি গরুর বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়ে ছিলো।পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন রকমের ঔষধ সেবন করিয়ে যাচ্ছিলাম,  কোন প্রতিকার হয়নি। অবশেষে বাছুরটি মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু তার গরু লাম্পি স্কিনডিজি রোগে আক্রান্ত না তার মতো অনেক খামারিদের গরু এ লাম্পি স্কিনডিজি রোগে আক্রান্ত হয়েছে। অথচ এই লাম্পি স্কিনডিজি রোগের তেমন কোন ফলপ্রসূ প্রতিরোধক ব্যবস্থা করতে পারছেনা উপজেলা প্রাণীসম্পদ অফিস। যার কারনে দিন দিন আরো বেড়েই চলেছে এই  রোগের প্রার্দুরভাব। এতে করে ব্যাপক দূ’চিন্তায় পড়েছে  উপজেলার গরু পালনকারী ও খামারীরা।  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুমন মিয়া জানান, লাম্পি স্কিনডিজি রোগ নির্ণয় করতে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে, তবে মাঠে প্রচুর তদারকির কারনে নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলায় প্রায় এক লাখের মত গরু রয়েছে। জোরালো ভূমিকার কারনে মাত্র ৩% গরু আক্রান্ত। তবে এরোগে গরুর বাছুরের মৃত্যুর খবর জানা নেই বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন