আ.লীগ নেতা জহির উদ্দিন তেতুর মৃতুতে রাসিক মেয়রের শোক
প্রেস বিজ্ঞপ্তি
মহানগরীর ৩০নং ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া নিবাসী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন তেতুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শোক বিবৃতিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জহির উদ্দিন তেতু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রেণীর শোক প্রকাশ : মহানগরীর ৩০নং ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া নিবাসী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন তেতুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। শোক বিবৃতিতে শাহীন আকতার রেণী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জহির উদ্দিন তেতু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জেলা পরিষদ চেয়ারম্যানের শোক : নগরীর পশ্চিম বুধপাড়া নিবাসী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরউদ্দিন তেতুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শোক বিবৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জহিরউদ্দিন তেতু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
