শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

শিবগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটি

Paris
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবকদলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক মেসবাউল হক স্বাক্ষরিত পৃথক একপত্রে এ তথ্য জানানো হয়। এতে হাসিবুর রহমান নয়নকে আহ্বায়ক ও বারিকুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনিন নাঈম, ডা. নাসির বেনী আমিন নবীন, ডালিমুদ্দিন, সেতাউর রহমান, রাজু আহমেদ ও সুমন রনি। এছাড়া সদস্য হয়েছেন জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম লিটন ও আবু সালেকসহ অন্যরা। পৃথক একপত্রে আরো বলা হয়, ২০২১ সালের ২৮ জুলাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কমিটির নিস্ক্রিয়তার কারণে চলতি বছরের পহেলা আগস্ট কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে যথাসময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়া যায়নি। ফলে উপজেলা স্বেচ্ছাসেবকদলের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।


আরোও অন্যান্য খবর
Paris