২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ | বিভাগ: lead, আইন-আদালত
রাজশাহীর ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সেলিম এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা ও পিন্টু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। ডিমের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন