৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীরের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীরের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে মেয়র লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টা ৩০ মিনিটে শ^াসকষ্ট জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রেণীর শোক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি। শোক বিবৃতিতে শাহীন আকতার রেণী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টা ৩০ মিনিটে শ^াসকষ্ট জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন