৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ, রাজশাহী
ধর্ষণ মামলার পলাতক আসামী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ত্রিমোহনী এলাকায় গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) দুপুরে র‌্যাব অপারেশন পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার হরিফলা গ্রামের মৃত আনুবাগা ছেলের মামলা নং-০৮, তারিখঃ ১০ আগস্ট ২০২৩। ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৯(১) এর এজাহার নামীয় পলাতক ১নং আসামী মোঃ সামছুলকে (৫৫), মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব জানায়, আসামী মোঃ সামছুল ও ভিকটিম মোসাঃ আছমা খাতুন (৪১) এর বাড়ী পাশাপাশি হওয়ায় পরবর্তীতে আসামীর সাথে ভিকটিমের কথাবার্তা হতো। একপর্যায়ে গত ০১ বছর পূর্ব হতে আসামীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় আসামী প্রায়ই ভিকটিমের বাড়ীতে রাত্রীতে যাতায়াত করত এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম আসামীকে বিয়ের কথা বললে আসামী বিয়ে করতে অস্বীকার করলে ভিকটিম নিজে বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দল আসামীকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যে আসামীকে ধরতে সক্ষম হয়। আসামীকে রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন