সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

রাজশাহী মহানগরে ১৬৯ কোটি ব্যয়ে হবে দুটি ফ্লাইওভার

Paris
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

এফএনএস

রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীতে দুটি ফ্লাইওভার নির্মাণ করবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৬৯ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৮৬২ টাকা। বুধবার (০৯ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. আমিন উল আহসান। তিনি বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ১৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ২৫তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৪টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীতে ‘বন্ধগেট রেলক্রসিং- এফ্লাইওভার’-নির্মাণ কাজ যৌথ উদ্যোগে মীর আক্তার হোসাইন এবং ডিয়েনকো ঢাকা এর কাছ থেকে ৮৯ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ১১৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীতে ‘নতুন বিলসিমলা রেলক্রসিং-এফ্লাইওভার’ নির্মাণের পূর্ত কাজ যৌথ উদ্যোগে ডব্লিউসিএল এবং এমএমসিএলের কাছ থেকে ৭৯ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৭৪৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ৭৪৮.৯০ মিটার সেতু নির্মাণ কাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১২০ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris