২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন

এফএনএস : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল। পরবর্তী শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া ও ব্যারিস্টারি মওদুদ আহমেদ অসুস্থ থাকায় সময়ের আবেদন করেন। এরপর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন