২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সমাবেশে হঠাৎ অসুস্থ হলেন রিজভী

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সমাবেশে হঠাৎ অসুস্থ হলেন রিজভী
বিজ্ঞাপন


এফএনএস : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিনবছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশ চলছিল। সমাবেশে বক্তব্য দেওয়ার শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তৃতা শেষ হওয়ার পরপরই দাঁড়োনো অবস্থা থেকে পড়ে যাচ্ছিলেন তিনি।

পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান। কিছুদিন আগে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন