পবায় গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা
পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার হরিয়ানে ভুমিহীনদের সাথে মতবিনিময় গৃহ পরিদর্শনসহ বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক বনবিভাগের সহযোগিতায় সামাজিক বনায়নের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ।
ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও মো: ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, পবা থানা অফিসার ইনচার্জ মোবারক পারভেজ, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মন্জিল।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার সোহেল রানা, ফরেষ্টার আব্দুল মান্নান, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর প্রমুখ।
