মঙ্গলবার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীর নওহাটা গুদামে অনিয়ম, ৫ ট্রাক চাল আটক প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি ভূমি সেবায় হয়রানি বন্ধে জবাবদিহি নিশ্চিতের আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী রাসিকে যোগদান করলেন ম্যাজিস্ট্রেট নাজমুল আলম নাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভা অনুষ্ঠিত প্রশাসক রিটনের দায়িত্ব গ্রহণের দুই মাসে রাজশাহী নগরীর উল্লেখ্যযোগ্য পরিবর্তন উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন

রাজশাহীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন

Paris
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (০৮ আগস্ট)। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি বঙ্গবন্ধু, তাঁর তিন পুত্র ও দুই পুত্রবধূর সঙ্গে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসায় ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। সারাদেশের মতো রাজশাহীতেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।
ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, মাত্র ৪৫ বছরের জীবনে বঙ্গমাতা তাঁর নিজের কথা না ভেবে বাংলাদেশের জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। কীভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়, মানুষের খোঁজ-খবর নেয়া যায়Ñ তা তিনি ভাবতেন। বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন তিনি দেশের সামগ্রিক সংবাদ তাঁকে জানানো ও তাঁর সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছানোর গুরুদায়িত্ব পালন করেছেন। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তৃতা করেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাজশাহী জেলার ১২৫ জন অসচ্ছল মহিলার হাতে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ১৭৯টি সমিতির অনুকুলে ৫৩ লক্ষ ৩৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪০ জন অসহায়, অস্বচ্ছল মহিলাকে ২ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

মহানগর আ’লীগ
প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, সদস্য হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, ইসমাইল হোসেন, মোখলেশুর রহমান কচি, কে এম জুয়েল জামান, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর যুবলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।


জেলা আ’লীগ
প্রেস বিজ্ঞপ্তি : গত ৮ আগস্ট শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ছিল ৯৩তম জন্মবার্ষিকী। সে উপলক্ষ্যে অলকার মোড়স্থ জেলা আওয়মাী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আ’লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন এ্যাড, শরিফুল ইসলাম শরিফ। উক্ত সভাতে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের উপদেষ্টা পি.এম শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুর জামান আসাদ, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিন্ময়, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা, আওয়ামী মৎসজীবী লীগ রাজশাহীর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মবিন বাবু প্রমূখ।


রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবন চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এরপরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ই আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশইমাম মোঃ আবুল খায়ের। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। সভায় বক্তব্য দেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুন। সঞ্চালনায় ছিলেন জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু। কর্মসূচিতে বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, (ভারপ্রাপ্ত) উপসচিব তৈমুর হোসেন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, জন্মমৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, সহকারী প্রোগ্রামার তামিম শিরাজীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পরিষদ। মঙ্গলবার (৮ আগস্ট) রাজশাহী জেলা পরিষদের নিজ কার্যালয়ে ৯৩ তম জন্মবার্ষিকীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রাজশাহী কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত। অধ্যক্ষ ও উপাধ্যক্ষর নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের ১০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আলোচনা অনুষ্ঠানে কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জীবন ও অবদান সম্পর্কে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মতিন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় মহান স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জাতির পিতা’ হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর অবদান অনস্বীকার্য। জাতির পিতা জেলখানায় বন্দি থাকা কালে তিনি নেত্রীবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করতেন। পরিশেষে আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মোঃ নূরুল ইসলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় “বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মদিন উদ্যাপন” উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেছেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’। তিনি বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়েছিলেন।” অনুষ্ঠানের শেষে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাকাব
প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার বাদ যোহর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ স্যার; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহিম এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে বঙ্গবন্ধু অঙ্গনের সামনে রক্ষিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজশাহী মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় “বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মদিন উদ্যাপন” উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেছেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর “৯৩তম জন্মবার্ষিকী” উপলক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো: আরিফুল ইসলাম বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে সকাল ০৯.১৫ টায় মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১(এক) মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ০৯.৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকগণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বাঙ্গালীর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী হিসেবে অবিহিত করেন এবং দৃঢ়তার সঙ্গে উ”চারণ করেন ইতিহাসে সাহসী ও ত্যাগী বঙ্গমাতার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম গোলাম আজম। পরবর্তীতে বাদ আছর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল শহিদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।


বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়। অপরদিকে “সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আইজিএ প্রশিক্ষণর্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দোকার মাক্কামাম মাহমুদা। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সেই সাথে ৯ জন মাহিলার মাঝে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
নিয়ামতপুর
নিয়ামতপুর প্রতিনিধি : “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ১১টারদিকে নওগাঁর নিয়ামতপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে ৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর৷ আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতার বেদীতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোরশা
পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন ও অর্থিক অনুদান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris