৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গমাতা’র ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালিত

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩, ১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বঙ্গমাতা’র ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালিত
বিজ্ঞাপন

রাজশাহী সদর প্রতিনিধি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পরিষদ। মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩) রাজশাহী জেলা পরিষদের নিজ কার্যালয়ে ৯৩ তম জন্মবার্ষিকীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুন নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি তাদের কাছে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাতেন।
বাংলা ও বাঙালির ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জীবনে বিজয় লক্ষ্মী নারী হিসেবে এসেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব।
বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবের বাঙালি জাতির জনক হয়ে ওঠার পেছনে ফজিলাতুন নেছা মুজিবের অবদান, অনুপ্রেরণা ও আত্মোৎসর্গ অনস্বীকার্য। জন্মদিনে সর্বজন শ্রদ্ধেয় মহিয়সী এ নারীর প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন