মঙ্গলবার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীর নওহাটা গুদামে অনিয়ম, ৫ ট্রাক চাল আটক প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি ভূমি সেবায় হয়রানি বন্ধে জবাবদিহি নিশ্চিতের আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী রাসিকে যোগদান করলেন ম্যাজিস্ট্রেট নাজমুল আলম নাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভা অনুষ্ঠিত প্রশাসক রিটনের দায়িত্ব গ্রহণের দুই মাসে রাজশাহী নগরীর উল্লেখ্যযোগ্য পরিবর্তন উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন

অবৈধ বিদেশী সিগারেটের চালান অবাধে ঢুকছে দেশে

Paris
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

এফএনএস

অবৈধ বিদেশী সিগারেটের চালান অবাধে দেশে ঢুকছে। কতিপয় প্রবাসী ও অসাধু আমদানিকারকের মাধ্যমে অবৈধ বিদেশী সিগারেট আসছে এবং পাইকারি বাজারে অবাধে বিক্রি হচ্ছে। বিশাল সিন্ডিকেট প্রশাসন এবং পুলিশের নাকের ডগায় প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ বিদেশী সিগারেটের বিকিকিনি চালিয়ে যাচ্ছে। আর তাতে কোটি  কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তাছাড়া কোনো বাধা ছাড়াই সারাদেশে ওসব সিগারেট পৌঁছে যাচ্ছে। মূলত বিমান বন্দর- চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় বিদেশী সিগারেট নিয়ে আসছে অসাধু আমদানিকারকরা। বাজার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, কাস্টমস কর্তৃপক্ষের অবহেলার কারণে অবৈধভাবে বিদেশী সিগারেটের চালান দেশে অবাধে ঢুকছে। বেশিরভাগ ব্যবসায়ীই মিথ্যা ঘোষণায় সিগারেট আনছেন। এর নেপথ্যে রয়েছে কোটি টাকার মুনাফা। ইে মুনাফা বিভিন্ন ক্ষেত্রে ভাগবাঁটোয়ারা করেই সিন্ডিকেট আমদানি নীতিকে এড়িয়ে একের পর এক চালান আনছে। মাঝেমধ্যে কাস্টমস কিছু সিগারেটের চালান জব্দ করলেও তা সামান্য। বর্তমানে চিকন শলাকার কম নিকোটিনের বিভিন্ন সুগন্ধিযুক্ত সিগারেটের কদর বেড়েছে। আর চিহ্নিত কিছু আমদানিকারক ওই সুযোগ কাজে লাগচ্ছে। সূত্র জানায়, অসাধু আমদানিকারকদের মিথ্যা ঘোষণায় আনা বিদেশী সিগারেট চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার ও খাতুনগঞ্জ হয়ে দেশের উত্তর ও দক্ষিণের জেলা শহরগুলোতে যাচ্ছে। রিয়াজ উদ্দিন বাজারকে অবৈধ বিদেশী সিগারেটের সবচেয়ে বড় আড়ত বলা হয়। সেখানে ডিও ব্যবসার মতো পুরাটাই ডিল হয়। অর্ডার নিয়ে যায় নির্দিষ্ট কিছু লোক। সেই অনুযায়ী সিগারেট হাতে পায় পাইকারি সিগারেটের দোকানিরা। রিয়াজ উদ্দিন বাজারের অর্ধশতাধিক দোকানে রাজস্ব ফাঁকি দিয়ে আসা বিদেশী সিগারেট বিক্রি চলছে প্রকাশ্যে। আর জেলা ও উপজেলা শহরের বিভিন্ন ব্যবসায়ী ছাড়াও অন্যান্য জেলায় ওসব সিগারেট ক্যুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছে। সূত্র আরো জানায়, বর্তমানে দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েছে। অনেকে কম নিকোটিনের সিগারেট পছন্দ করে। তাই তাদের চাহিদা বিবেচনায় বিদেশী সিগারেটের কদর বেড়েছে। তবে যেভাবে আসছে তা অবৈধ। কাস্টমসের হাতে এর নিয়ন্ত্রণ ক্ষমতা। তাদের হাত গলেই অবৈধ বিদেশী সিগারেট বাজারে আসছে।  শুল্ক ফাঁকি দিয়ে আসা সিগারেট  খোলা বাজারে বিক্রি করা অপরাধ। কিন্তু অবৈধভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আকাশপথে ও সমুদ্রপথে আসা ওসব সিগারেট  কেনাবেচার সুনির্দিষ্ট  লোক রয়েছে। তারাই নির্দিষ্ট দোকানগুলোতে ওসব সিগারেট দিয়ে যায়। সমুদ্র বন্দর দিয়েই সবচেয়ে বেশি বিদেশী সিগারেট আনছে চট্টগ্রামের বেশ কয়েক প্রসাধনী ও খাদ্যপণ্যের আমদানিকারক। বিশাল সিন্ডিকেটে দায়িত্বশীল বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছে। চালান খালাস থেকে বাজারে বিক্রি পর্যন্ত এই কারবারে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই সহযোগিতা করে।


আরোও অন্যান্য খবর
Paris