৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাদারীগঞ্জ হাটে দোকানে চুরি

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মাদারীগঞ্জ হাটে দোকানে চুরি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় এক সার-কীটনাশক দোকানের মালামাল, নগদ টাকা ও কীটনাশক চুরি হয়েছে গত মঙ্গলবার রাতে। জানা গেছে, উপজেলার হাসনীপুর-মাদারীগঞ্জ হাটে মেসার্স মা-বাবা ট্রেডার্স সার-খৈল, কীটনাশক দোকানে এই চুরি সংঘটিত হয়। চোরের দল দোকানঘরের টিনের চালার টিন কেটে উপর দিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। মেসার্স মা-বাবা ট্রেডার্সে মালিক রকিবুল ইসলাম জানান, কীটনাশকের দোকানঘর পাকাঘর হলেও উপরে টিনের চালা ছিল। সেই চালার টিন কেটে দোকানঘরে চোরেরা ঢুকে ১টি স্যামসং মোবাইল, ক্যাশ বাক্সে থাকা ১০ হাজার টাকা। এছাড়া কীটনাশক মালামাল কারবিন ১শ গ্রাম ৪৮ পিচের ২ কার্টুন দাম ১৯ হাজার টাকা, ম্যানকোজেব ২০ কেজি ১৪ হাজার টাকা, ফেরাপ আপ ২ কার্টুনে ৪৮ পিচ ১৬ হাজার টাকা। মোট ৭৯ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত কয়েকদিন ধরে এই হাটের দোকানপাটে চুরির ঘটনা বেড়ে গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন