সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

আবারও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর আবারও যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে ২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ত্যাগ করেছিল। খবর রয়টার্সের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভাভিত্তিক কাউন্সিলে পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০০৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত হয় এই কাউন্সিল। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা। ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল চরম ইসরাইল বিরোধী বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কাউন্সিলে ফিরে আসার বিষয়ে বলেন, আমরা জানি যে কাউন্সিল বিশ্বব্যাপী অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris