মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুলের অভিনন্দন

Paris
Update : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
শুক্রবার একযোগে সারা দেশে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি এক বার্তায় বলেন, শুধু এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী। আগামীতে আরো ভালো ফলাফল অর্জন করে দেশে ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপুরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করেন তিনি। সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন এমপি এনামুল হক।

 


আরোও অন্যান্য খবর
Paris