অস্স্থ্যু নূর আক্তার রোজিকে দেখতে গেলেন রাসিক মেয়র
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ভাই মরহুম এএইচএম শামসুজ্জামান ফিরোজ এর সহধর্মিণী অসুস্থ্য নূর আক্তার রোজিকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (২৮ জুলাই) বাদ জুম্মা দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এছাড়া ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রাজাবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক মরহুম বরজাহান আলীর বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও সমবেদনা প্রকাশ করেন পুনঃনির্বাচিত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
