২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
চার দিনের জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রীচালকদের নিয়ে বিরোধে সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্য সরবরাহ বন্ধগ্রিন-ক্লিন সিটির ভূয়সী প্রশংসা করলেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লটসরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ: স্বরাষ্ট্রমন্ত্রীমাদককারবারি-দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : এমপি মিলনহৃদয়গ্রাহী স্ট্রিট আর্ট ও সুরক্ষিত ফুটপাত,চলাচলে কমেছে ঝুঁকি, বেড়েছে সৌন্দর্য্যপাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীরভোলাহাটে আরআরএমইপি প্রকল্পের স্বচ্ছ লটারিতে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই মানুষ নানারকম ভাতা পাচ্ছেন : এনামুল

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ৪:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই মানুষ নানারকম ভাতা পাচ্ছেন : এনামুল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই গরীব দুখি অহসায় মানুষ নানান রকম ভাতার সুবিধা পাচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানারকম ভাতার সুবিধা পাচ্ছে। এই ভাতার টাকা মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। এই ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার পরিবার কোন না কোন ভাতা সুবিধা পাচ্ছে। আজ এই মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত হয়েছে। কারণ এই ইউনিয়ন নৌকার ঘাটি, আওয়ামীলীগের ঘাটি। এখানকার আশিভাগ মানুষ নৌকার সমর্থক। নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই পাকা রাস্তা, নৌকা মানেই ঘরে ঘরে বিদ্যুত।  আমি নৌকার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন আমি তার অমর্যাদা করিনি, বিশ্বাস ভঙ্গ করিনি। আজ কিছু ষড়যন্ত্রকারী বেইমান নেতা ইঞ্জিঃ এনামুল হকের নামে দূর্নাম করেন, বদনাম করেন। আপনারা সংযত হয়ে যান। পালাবার রাস্তা খুজে পাবেন না। আমার আঙ্গুলের ইশারায় তারা উড়ে যাবে। এখানে উপস্থিত ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দকে বলব। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে যান। মিটিং করুন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা মানুষের কাছে পৌছে দিন। গতকাল বৃহস্পতিবার উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোক নগর স্কুল এ্যান্ড কলেজ মাঠে আওয়ামীলীগ সরকারের সকল সুবিধাভোগিদের মাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক এসব কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বাগমারার প্রয়াত কৃতি সন্তান হামিরকুৎসার বাসিন্দা সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেনের নাম স্মরণ করে বলেন, তিনি বাগমারাকে আলোকিত করেছেন। আজ শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করি, আল্লাহ যেন তাঁকে জান্নাত নসীব করেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে হামিরকুৎসাকে আরো উন্নত করতে চাই। মতবিনিময় সভায় প্রধানবক্তার বক্তব্যে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অনীল কুমার সরকার তার বক্তব্যে তাহেরপুর পৌর মেয়র আবুল কালামের নাম উচ্চারন না করে বলেন, তিনি মেয়র আমাকে ঠাকুর সম্মোধন করেন। কত বড় নেতা হয়েছো। আমি নাকি ১৩ হাজার ভোটে চেয়ারম্যান হয়েছি। ভুল আমারই হয়েছে তাকে (কালামকে) মেয়র মনোনয়ন দিয়ে। আজ তুমি দুই কোটি টাকার গাড়িতে চড়ো। এ টাকা কোথা থেকে পেলে। রাজনীতি করতে গিয়ে আমিও জেল-জুলুমের শিকার হয়েছি। নিজের কথা বলতে নেই। ছোট মুখে বড় কথা। আজ আমার নেতা ইঞ্জি এনামুল হকের নামে দূর্নাম করবে আর আমরা মুখে আঙ্গুল চুষবো। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক উপাধ্যক্ষ আয়ুব আলী ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল, সহসভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, মহিলা আ’লীগ সভানেত্রী কোহিনুর বেগম, ভবানীগঞ্জ পৌর আ’লীগ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা কৃষকলীগ সভাপতি মহসিন আলী, সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন