সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

রেল যোগাযোগ স্বাভাবিক : আশ্বাসে রেলপথ ছাড়ল শ্রমিকরা

Paris
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

ডেস্ক রিপোর্ট

রেলওয়ে পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাস ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে রেলপথ ছেড়েছে আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এ সময় জিএম পায়ে হেঁটে শ্রমিকদের নিয়ে রেল ভবনের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। ফলে ঢাকার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হলো।রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা রেলপথ ছেড়ে দেয়। এর আগে সকাল ১০টায় তারা রাজধানীর এফডিসি রেলক্রসিং এলাকায় রেলপথ অবরোধ শুরু করেন।এর আগে, সকাল ১০টার দিকে বিএফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এসময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন তারা। মূলত বাংলাদেশে রেলেওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা ৮ম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে থাকা শ্রমিকরা বলেছেন, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়ব না।


আরোও অন্যান্য খবর
Paris