crossorigin="anonymous">
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসেছে। এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ২০ হাজার মেট্রিক টন এবং চলতি বছরে ৪২ হাজার মেট্রিক টন ডিজেল এলো। আগামী ২৬-২৭ মার্চ আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন এই […]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ পাচারের গন্তব্য দেশসমূহের মধ্যে প্রাথমিক ভাবে ১০টি দেশ চিহ্নিত করে তাদের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (২২ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে […]
স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক (২০২৬-২৮) নির্বাচনে ঘোষিত ফলাফলের বিরুদ্ধে আপীল আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (নির্বাচন আপিল বোর্ড) বরাবর এই আপীল আবেদন করেন খন্দকার মিজানুর রহমান (ভোটার নম্বর ৭৯৮)। তিনি সদ্য সমাপ্ত হওয়া চেম্বার নির্বাচনে সভাপতি পদের […]
সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার কথা থাকলেও উপজেলায় সংসদ সদস্যদের অফিস পাওয়ার খবর পেয়ে চলাচলের জন্য একটি গাড়িও চাইলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এই দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। […]
কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই নির্দেশ অমান্য করে কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পর তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এক পর্যায়ে ১০টা ১০ মিনিটে টানা ৮ মিনিট ৫৬ সেকেন্ড […]
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা করলো বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের সময়ে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান […]
রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেল থেকে রাত ৩টা পর্যন্ত দাপ্তরিক ও দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) তারেক রহমান তার কার্যালয়ে ৩টা পর্যন্ত অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের […]
পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে যাবেন। চলতি বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়। রোববার (১৯ এপ্রিল) হজের প্রথম দিনে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী। গতকাল রোববার […]
বৈষম্য দূর করতে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে বিশেষজ্ঞ হাসপাতাল ও উন্নত ল্যাবসহ অধিকাংশ স্বাস্থ্যসেবা রাজধানীকেন্দ্রিক। এ অবস্থা থেকে বের হয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী […]
দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার […]
রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী জেলার রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল […]
যুক্তরাষ্ট্রভিত্তিক আলোচিত ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত বুধবার প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় ‘লিডারস’ বা নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ আগামীর পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। টাইম-এর বিশেষ প্রতিবেদনে তারেক রহমানের […]
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরের সিপাইপাড়া এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. রাফিউ ইসলাম ফাহিমের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আর্থিক সংকটের মধ্যেও চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই শিক্ষার্থী সম্প্রতি সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ লাভ করেছেন। ফাহিমের পিতা আনোয়ারুল ইসলাম প্যারালাইজড রোগে আক্রান্ত হওয়ায় […]
আরও খবর