রাজশাহী রেল স্টেশন পরিদর্শণে ভূমিমন্ত্রী, ভাংচুরের তীব্র নিন্দা
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি গত ২০ সেপ্টেম্বর রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাংচুরের তীব্র নিন্দা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এ্যাড আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, , মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ সুইট সহ থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
