বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন মহিলালীগের সভাপতি মুনজুয়ারা ও সম্পাদক রউসুনারা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনজুয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রউসুনারা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার বকুল আলী খরাদী, সহ-সভাপতি আব্দুস সালাম, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে মুনজুয়ারা বেগমকে সভাপতি এবং রউসুনারা বেগমকে সাধারণ সম্পাদক করে গোয়ালকান্দি ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।
