গনিপুর কৃষকলীগ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা দুই ঘটিকায় উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম মীরের সঞ্চালনায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গনিপুর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি মহসিন আলী।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক দুলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু অরূফে আর্ট বাবু, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম। বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সরকার, জেলা কৃষকলীগ সহ-প্রচার সম্পাদক সাহাবুব আলম।
