স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, দায়িত্ব নিয়ে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রবাহ বৃদ্ধি করা, নৌবন্দর স্থাপন, নৌবাণিজ্য চালুসহ অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো বাস্তবায়ন করা হবে। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে রাজশাহীর উন্নয়নে ও রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি এলাকা সম্প্রসারণ করা হবে। রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস যোগাযোগ চালুর বিষয়ে কথা হয়ে আছে। আগামী ৬ মাসের মধ্যে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস সার্ভিস চালু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। অপর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটে নারীদের উপস্থিতি ছিল বেশি। নারীরা ও নতুন ভোটাররা আমার আস্থা রেখেছেন। বিপুল ভোটে জয়ের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
অপর এক প্রশ্নের জবাবে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত। এখানে কোন দলের মধ্যে কোন সহিংসতা হয়নি। ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি, জামায়াতেরও প্রার্থী ছিল। তারপরও দু-একটি ছোট ঘটনা ছাড়া তেমন কোন ঘটনা ঘটেনি। এটি সারা বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ হতে পারে। এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার (২১ জুন) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট (গোলাপ ফুল) এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট (লাঙ্গল)।
লিটনের শ্রদ্ধাঞ্জলি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামান এঁর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামান এঁর সমাধীতে এবং সাড়ে ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল সহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং নবনির্বাচিত বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
সংবর্ধিত হলেন লিটন : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় কুমারপাড়স্থ দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুন:নির্বাচিত নগরপিতাকে ফুলে ফুলে সিক্ত করেন নেতৃবৃন্দ। এদিন দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে রাজশাহীর উন্নয়নে ও রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করবো ইনশাল্লাহ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নিরসলভাবে কাজ করেছেন, বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য নজরুল ইসলাম তোতা, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, সৈয়দ হাফিজুর রহমান বাবু, জয়নাল আবেদীন চাঁদ, মোখলেশুর রহমান কচি, আশীষ তরু দে সরকার অর্পণ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ সহ নেতৃবৃন্দ।