বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ে নেতৃবৃন্দকে দৃঢ়ভাবে কাজ করার নির্দেশনা এমপি এনামুলের

Paris
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে আরো দৃঢ় ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শনিবার (১৭ জুন) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিয়নে চলমান সাংগঠনিক কাজের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। দ্বন্দ্ব সংঘাত ভুলে নৌকার বিজয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে চলেছে গ্রাম কমিটি গঠনের কার্যক্রম। অন্যদিকে মাসিক সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরন করেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রস্তার গৃহীত হয়। এরপর সম্প্রতি মহান জাতীয় সংসদে বাগমারা নিয়ে যে ডকুমেন্টারী প্রদর্শন করায় প্রধানমন্ত্রী সহ স্পিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, রেজাউল হক, আসলাম আলী আসকান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, বকুল খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, কাউসার আলী, লোকমান আলী, জাহেদুর রহিম মিঠু, সোলাইমান আলী হিরু, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমুখ। উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris