বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

জিআই আম উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন চাঁপাইয়ের ৪০ চাষী

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভৌগোলিক নির্দেশক পণ্যে (জিআই) আম উৎপাদনকারীকে হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ৪০ জন ক্ষিরসাপাত আমচাষী। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভৌগোলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে এ কথা বলেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৫ মে) সকালে ভৌগোলিক নির্দেশক পণ্যে (জিআই) ক্ষিরসাপাত আম উৎপাদনকারীকে স্বীকৃতি প্রদানের লক্ষে জেলার ৪০ জন আমচাষীর নাম রেজিস্ট্রেশন করা হয়।  সেমিনারে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান বলেছেন বলেন, সরকারের প্রচেষ্টায় জিআই পণ্য ক্ষিরসাপাত আম উৎপাদনকারী নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে অধিদপ্তরে উৎপাদনকারীদের না গিয়ে উৎপাদনকারীদের দোরগোড়ায় এসে সেবা প্রদানের উদ্বোধন হলো। এতে চাষীরা লাভবান হবেন। আরও উন্নত হবে চাঁপাইনবাগঞ্জে ক্ষিরসাপাত আমের বৈশ্বিক বাজার ব্যবস্থাপনা। তিনি আরও বলেন, জিআই পণ্য হিসেবে ক্ষিরসাপাত আমের ব্র্যান্ডিং প্রক্রিয়া আরও বাড়বে। এতে চাঁপাইনবাবগঞ্জের ক্ষিরসাপাত আম দেশ ও বিদেশী আরও পরিচিত হবে। আর এমনটা হলে উৎপাদনকারীরা নায্যমূল্য পাবেন। সেমিনারে বক্তব্য রাখেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, চাঁপাইনবাবগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যান্যরা।


আরোও অন্যান্য খবর
Paris