বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পরীক্ষামূলক চিনা বাদাম শুরু চাষ মহাদেবপুরে

Paris
Update : শনিবার, ২০ মে, ২০২৩

এফএনএস : নওগাঁর মহাদেবপুরে পরীক্ষামূলকভাবে চিনা বাদামের চাষ করা হয়েছে। উপজেলা সদরের উপজেলা কমপ্লেক্সের ৩নং গেট রেইন্ট্রিতলার পশ্চিমে আত্রাই নদীর তীরে এক বিঘা জমিতে চাষ করা বাদামের গাছ অল্পদিনেই বেশ সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে সবুজের সমারোহ তৈরি হয়েছে। নিজের বাদাম খেতে আগাছা নিড়ানির কাজ করছিলেন ওই এলাকার চাষি দুলাল হোসেন। তিনি জানালেন, মান্দা উপজেলায় তার আত্মীয়দের বাদাম চাষ দেখে তিনিও তা চাষ করার জন্য উৎসাহীত হোন। এজন্য তিনি নাটোর থেকে উন্নতজাতের ৮ কেজি বাদাম বীজ আনেন। নানাভাবে কাজ করে বীজ থেকে বিছন তৈরি করেন।

এরপর রোপণ করেন এই জমিতে। ঠিকমত জমি চাষ, সার ও সেঁচ দিয়ে রোপণ করায় অল্পদিনেই বাদাম গাছ পুরো জমিতে ছড়িয়ে পড়ে। নতুন ফসলের ভাল গাছের সমারোহ দেখে আনন্দে নেচে উঠে মন। প্রতিদিনই অন্তত: একবার এই জমিতে আসেন তিনি। আগাছা নিড়ানো, গরু-ছাগলের হাত থেকে ফসল রক্ষা প্রভৃতি কাজে ব্যস্ত থাকেন। বাড়ন্ত নতুন গাছের দিকে চেয়ে চিক চিক করে উঠে তার দুচোখ। নতুন ফসল বাদামের ভাল ফলন হবে এমনটিই আশা করেন তিনি। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী জানান, মহাদেবপুর উপজেলায় তেমন বাদামের চাষ হয়না। চাষি দুলাল হোসেন শখ করে এর চাষ করেছেন। তাকে সার্বিক সহযোগীতা দেয়া হচ্ছে। এই এলাকার জমি খুবই উর্বর ও বাদাম চাষের উপযোগী বলেও তিনি জানান। দুলাল হোসেনের দেখাদেখি অন্য চাষিরাও এখানে বাদাম চাষে উদ্বুদ্ধ হবেন এই আশা করছেন স্থানীয়রা।


আরোও অন্যান্য খবর
Paris