শাজাহান খান এমপিকে রাসিক মেয়র লিটনের ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে সফররত আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি‘কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র। সাক্ষাৎকালে সময় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
