রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় গ্রন্থাগার দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪র্থ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ২০২১ পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান। এবারের জাতীয় গ্রন্থাগার দিবস এর প্রতিপাদ্য হলো ‘মুজিব বর্ষের অঙ্গিকার ঘরে ঘরে গ্রন্থাগার’।
পরে গণগ্রন্থাগারের সাধারণ পাঠ কক্ষে ৪র্থ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর সহকারী পরিচালক মো: মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. পার্থ বিপ্লব রয়।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, রাজশাহীর বিভাগীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল বশির, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতি, রাজশাহীর সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার। আলোচনা সভা শেষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের উপর বুক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজয় দিবস-২০২০ এর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রুয়েট
প্রেস বিজ্ঞপ্তি : মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১১ঃ০০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং লাইব্রেরী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম সরকার, রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শামীম আনোয়ার, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মো. আলী হোসেন, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. কামরুল হাসান, এমএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, আইসিটি সেলের ইনচার্জ প্রফেসর
ড. মো. আল মামুন, ছাত্রকল্যাণ উপপরিচালক মো. মামুনুর রশীদ, কম্পট্রোলার মো. নাজিমউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী , চীফ মেডিকেল অফিসার ডা. মো. মকসেদ আলী সহ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন রুয়েটের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলম । অনুষ্ঠানে রুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ রুয়েটের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলম এর মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরীকে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ কিছু বই উপহার দেন।
