২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বৈশাখি টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদককে হুমকির প্রতিবাদ রাবি প্রেসক্লাবের

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বৈশাখি টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদককে হুমকির প্রতিবাদ রাবি প্রেসক্লাবের
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম এবং স্টাফ রিপোর্টার কাজী ফরিদকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে (রাবি প্রেসক্লাব) কর্মরত সাংবাদিকরা। এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে সভাপতি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাহাড়সম দূর্নীতি অনিয়ম যেনো একটি নিয়মে পরিণত হয়েছে। সেই অনিয়ম নিয়ে যখন সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনের জন্য সংবাদ প্রকাশ করতে যাচ্ছেন হয় তখন ওই সাংবাদিকের উপর হুমকি নতুন নয়। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে জাতীয় বিশ^বিদ্যালয়ের দুর্নীতি অনিয়মের খবর প্রকাশের জেরে বৈশাখী টেলিভিশনের মতো একটি সংবাদ মাধ্যমের প্রধান বার্তা সম্পাদকসহ এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন