২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে বিএনপি প্রার্থীর প্রচারণায় মানুষের সাড়া

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে বিএনপি প্রার্থীর প্রচারণায় মানুষের সাড়া
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী এবং মেয়র মিজানুর রহমান মিজান (ধানের শীষ) প্রতিক নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারনা করেছেন। জানা গেছে, ৫ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী পৌরসভার ৯, ৮ ও ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এদিকে মিজানের এসব কর্মসুচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিপুল সাড়া ও ঢল সকলের দৃস্টি কেড়েছে পাশাপাশি ফের প্রমাণ হয়েছে তানোর পৌরসভায় বিএনপির রাজনীতিতে মিজানের কোনো বিকল্প নাই মেয়র পদে তিনি অপ্রতিদন্দি নেতৃত্ব। এসব বিবেচনায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হলে মিজান ফের মেয়র হচ্ছেন এটা নিশ্চিত এনিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। এ সময় উপস্থিত ছিলেন শরিতুল্লাহ, আবুল বাসারত, মাহাবুর মোল্লা ও তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন