২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ১৪ হাজার করোনা ভ্যাকসিন পৌঁছেছে

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে ১৪ হাজার করোনা ভ্যাকসিন পৌঁছেছে
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে করোনা ভ্যাকসিনের ১৪ হাজার ৩৪০ ডোজ পৌঁছেছে। গতকাল শুক্রবার সকালে ভ্যাকসিনগুলো চারঘাটে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান। রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হবে টিকা প্রদান কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, উপজেলায় ভ্যাকসিন এসেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি একযোগে সারাদেশের সাথে চারঘাটেও উদ্বোধন করা হবে। তিনি বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রায় ২৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। যা উদ্বোধনের দিনে তাদের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হবে। এছাড়াও টিকা গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হবে। এই পর্যন্ত সারাদেশে প্রায় ৭০ হাজার মানুষ করোনা টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন