২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লক্ষীপুরে পুলিশবক্সে মানবতার দেয়াল উদ্বোধন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
লক্ষীপুরে পুলিশবক্সে মানবতার দেয়াল উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। গত বুধবার সন্ধ্যায় আল-আকসা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সৌজন্যে রাজপাড়া থানাধীন লক্ষীপুর পুলিশ বক্স এলাকায় এসব কম্বল বিতরণ করেন। এসময় তিনি সেখানে নির্মিত মানবতার দেয়ালের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (রাজপাড়া) উদয় কুমার, মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ রাজপাড়া থানাসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন