২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের ফয়েজ উদ্দীনকে ১ বছর, চামটা গ্রামের আকবর আলীকে ৩ মাস, শলুয়া গ্রামের আব্দুর রহিমকে ১ বছর ও বাগমারা উপজেলার মচমইল গ্রামের সাগর আলীকে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে।

আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবন করা অবস্থায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার সৈয়দা সামিরা আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন