মেয়রের সাথে রাজশাহী সরকারি মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সরকারি মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র মহোদয় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নতুন কর্মক্ষেত্রে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
