২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোর পৌরসভায় মেয়র মিজানের গণসংযোগ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোর পৌরসভায় মেয়র মিজানের গণসংযোগ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী এবং মেয়র মিজানুর রহমান মিজান (ধানের শীষ) প্রতিক নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, প্রচার-প্রচারনা ইত্যাদি কর্মসুচির মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।এদিকে মিজানের এসব কর্মসুচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিপুল সাড়া ও ঢল সকলের দৃস্টি কেড়েছে পাশাপাশি ফের প্রমাণ

হয়েছে তানোর পৌরসভায় বিএনপির রাজনীতিতে মিজানের কোনো বিকল্প নাই মেয়র পদে তিনি অপ্রতিদ্বন্দ্বি নেতৃত্ব। এসব বিবেচনায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হলে মিজান ফের মেয়র হচ্ছেন এটা নিশ্চিত এনিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। গতকাল বৃহস্পতিবার তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হরিদেবপুর ও সুমাসপুর গ্রামে মিজানের গণসংযোগ মানুষের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন শরিতুল্লাহ, আবুল বাসারত, মাহাবুর মোল্লা ও তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন