২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শাজাহান খান দুই দিনের সফরে আজ রাজশাহী আসছেন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শাজাহান খান দুই দিনের সফরে আজ রাজশাহী আসছেন
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী আসবেন। তিনি শুক্রবার ১১টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। এদিন বেলা সাড়ে ১১ টায় তিনি সীমান্ত নোঙ্গর বিজিবি ইদগাঁহ মাঠে অনুষ্ঠিতব্য রাজশাহী বিভাগের মহিলা উদ্যোক্তাদের সম্মেলনে যোগদান করবেন।

বিকাল ৩টায় নওদাপাড়া বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় অংশগ্রহণ করবেন। পরদিন (৬ ফেব্রুয়ারি) শনিবার শাজাহান খান সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় যোগদান করবেন। এদিন বিকালে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন