আল-জাজিরার বিরুদ্ধে রাজশাহী মহানগরীতে সমাবেশ-বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার বিকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন রুবেল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজওেল রাব্বি বাদশা।
আসাদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতরু মত বড় প্রকল্প নিমার্ণ করার কাজে হাত দিয়েছিলেন। তখন বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থাকে ভুল বুঝিয়ে ছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে। দাতা সংস্থাগুলো টাকা না দিয়েই দুর্নীতি দেখেছিল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে নিজেদের অর্থায়নের পদ্মা সেতু করব হবে। কিন্তু এখন পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে দাতা সংস্থাগুলোর সাহায্য ছাড়ায়। দেশরত্ন শেখ হাসিনা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করে সন্ত্রাসীর মদদদাতা গণ্যমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরা এই রিেের্পাট এমন সময় প্রকাশ করে যে সহজে বুঝা যায় তারা সুদূর প্রসারিত ষড়যন্ত্রের অংশ। যেখানে শুধু অদক্ষতা আর দুর্বলতার অনেক দিক লক্ষ্য করা গেছে। আমরা দেশরত্ন শেখ হাসিনার সৈনিক হয়ে দেশ গঠনে কাজ করছি। দেশের সকল জনগণ শেখ হাসিনার লোক বলে পরিচয় দিচ্ছে বুক উচুঁ করে। দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে ঠিক সে সময় দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য এই বৃহৎ অপপ্রচার করে আল-জাজিরা। দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বঙ্গবন্ধুর কন্যার সৈনিকরা বুক উচিয়ে জবাব দিবে।
