রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ পড়লো গাঁজা

Paris
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

এফএনএস : গাঁজার ওপর থেকে কড়াকড়ি অবস্থা শিথিল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গাঁজাকে। সেইসঙ্গে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার সহজ করার পরামর্শও দিয়েছে সংস্থাটি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ইউএন কমিশন অন নারকোটিক ড্রাগসের সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটিতে এই মাদককে সবিশেষ বিপজ্জনক মাদক হিসেবে ব্যবহার নিষিদ্ধের তালিকাভুক্ত ‘সিডিউল ফোর অব দ্য ১৯৬১ সিঙ্গেল কনভেনশন অন নারকোটিক ড্রাগস’ থেকে সরিয়ে নেয়ার দাবি উঠেছে।

সেই দাবির পক্ষে ভোট দিয়েছে ২৭টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ২৫টি। আর নিরপেক্ষ থেকেছে, অর্থাৎ ভোট দেয়া থেকে বিরত ছিল একটি দেশ। এর আগে নিষিদ্ধ মাদক হেরোইন, ফেন্টানিল এনালগ ও অন্যান্য আফিওডসের তালিকায় গাঁজাও ছিল। কিন্তু চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার বাড়ছে। সে জন্যই এ কাজে গবেষণা সহজ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শে এই ভোটের আয়োজন করা হয়। তবে গাঁজা সেবনকে বৈধ ঘোষণা করেনি জাতিসংঘের ওই কমিশন এবং এটিকে এখনো ব্যাপক নেশাদ্রব্য ও মারাত্মক ক্ষতিকর মাদক হিসেবেই গণ্য করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris