২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ৪ মেয়র ও ৪১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ৪ মেয়র ও ৪১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪ মেয়র ও ৪১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন পৌরসভা নির্বাচন রিটানিং কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। দাখিলকৃত ৪ মেয়র ও ৪৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই অন্তে ৪ মেয়র ও ৪১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।

পৌরসভার ৪,৫,৬ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জলিদা বেগমের হলফনামায় স্বাক্ষর না থাকায় ও ১নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের প্রার্থী মাহাতাব আলীকে ঋনখেলাপীর দায়ে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দিতাকারী হলেন, আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, বিএনপি সমর্থিত জার্জিস হোসেন সোহেল, জাতীয় পার্টির হুমায়ন কবীর এবং (স্বতন্ত্র) হিসেবে হাসানুজ্জামান সান্টু মনোনয়পত্র বৈধতা দেওয়া হয়েছে।

পৌরসভা নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার ঋণখেলাপীর দায়ে ও ৪.৫.৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী জলিদা বেগমের দাখিলকৃত মনোনয়ন পত্রের হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে। ঘোষনা হওয়া বৈধ ও অবৈধ প্রার্থীর পক্ষে বিপক্ষে আগামী ৩দিন জেলা রিটানিং কর্মকর্তার দপ্তরে আপিল করা যাবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারী ও আগামী ১২ ফেব্রুয়ারী বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন