২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২ নং ওয়ার্ডে শীতার্তদের কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
২ নং ওয়ার্ডে শীতার্তদের কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ২নং ওয়ার্ডের বাগানপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে তিন শতাধিক শীতার্ত মানুষেল মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে।

করোনাকালে দফায় দফায় খাদ্য, অর্থ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতেও এভাবে আমরা মানুষের পাশে থাকবো। ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। এ সময় মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহস্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন