২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা পিএফজি’র আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা পিএফজি’র আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ও পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ(পিএফজি) বাগমারার উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে পৌরসভার উন্নয়ন ও নাগরিক ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে ও পিএফজি মেম্বার ছাত্রলীগ নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাগমারা পিএফজির উপদেষ্টা আবু তালেব প্রাং ও দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা ফ্যাসিলিটেটর আল আমীন মিয়া। এ সময় বক্তব্য রাখেন পিএফজি মেম্বার সাংবাদিক আলতাফ হোসেন, মামনুর রশিদ মামুন, হেলাল উদ্দিন, আফাজ্জল হোসেন, আকবর আলী, নূর কুতুবুল আলম, ফারুক হোসেন, শামিম, আবদুল মতিন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সম্পাদক আব্দুল জলিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজলা য্দুলের সভাপতি শহিদুজ্জামান মুকুল, ব্যবসায়ী মুকুল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন সান্টু, ঠিকাদার ওয়ারেস আলী বাবু ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি মেম্বার আব্দুস সামাদ, প্রভাষক মেজবুউল হক দুলু, খলিলুৃর রহমান, সোমা খাতুন, হাসিনা বানু, হীরা খাতুন, নরশাদ, আহসান হাবিব প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন